1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নেতাদের ওপর শ্রমিকদের ভয়াবহ হামলা, আহত ৩ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নেতাদের ওপর শ্রমিকদের ভয়াবহ হামলা, আহত ৩

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত
ছাত্র নেতা

রহস্যময় হামলা! ছাত্র আন্দোলনের তিন নেতা রক্তাক্ত—কী ঘটেছিল আসলে?

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাইক্রোস্ট্যান্ডের মালিক-শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে সরাইল উপজেলার উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খানের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের দাবি, রাত সাড়ে ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সেটিকে উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে আটক করলে ছাত্র প্রতিনিধিরা এসে পুলিশকে খবর দেন। তারা পুলিশের কাছে ঘাতক মাইক্রোবাসটি থানায় নেওয়ার অনুরোধ জানালে স্ট্যান্ডের মালিক-শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। হঠাৎ একটি ঢিল এসে মাইক্রোবাসের কাঁচ ভেঙে ফেললে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা।

সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..