1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাজির হাটে জামায়াতের ইফতার, নেতাকর্মীদের ঐক্যের বার্তা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

হাজির হাটে জামায়াতের ইফতার, নেতাকর্মীদের ঐক্যের বার্তা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পঠিত
ইফতার

মনপুরায় জমকালো ইফতার মাহফিল: ইসলামী চেতনায় উজ্জীবিত নেতাকর্মীরা

বনি আমিন, মনপুরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মনপুরার হাজির হাট ইউনিয়নে এক জাঁকজমকপূর্ণ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) হাজির হাট বাজার উত্তর মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওঃ শাজাহানের সঞ্চালনায় মহফিলের সূচনা হয়, যেখানে কুরআনের সুমধুর তেলাওয়াত পরিবেশন করেন মাওঃ নুরনবী শিবলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আমিমুল ইহসান জসিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওঃ আলাউদ্দিন ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ফরাজি, মাওঃ নুরনবী শিবলী, হাজির হাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমসহ জামায়াতের নেতৃস্থানীয় ব্যক্তিরা।

বিশেষ অতিথির বক্তব্যে মাওঃ আলাউদ্দিন ফরাজি অতীত দুঃসহ স্মৃতিচারণ করে বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে আমাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, অসংখ্য ভাই জীবন উৎসর্গ করেছেন। আজকের এই বিজয় তাঁদের আত্মত্যাগের ফসল, যা সংরক্ষণ করাই আমাদের প্রধান দায়িত্ব।”

প্রধান অতিথি মাওঃ আমিমুল ইহসান জসিম তাঁর বক্তব্যে বলেন, “জনগণের হৃদয়ে স্থান পেতে হলে আমাদের আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে। বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের মহান বার্তা ছড়িয়ে দিতে হবে। আগামীর দিন ইসলামের, তাই দাওয়াতি কাজকে আরও গতিশীল করতে হবে।”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাজির হাট ইউনিয়নের আমির হাফেজ মাওঃ জামাল উদ্দিন, আর পরিশেষে দেশ, জাতি ও ইসলামের অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওঃ ছালাউদ্দিন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..