1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বেপরোয়া রাজিব পরিবহন: ছোয়াদের প্রাণ কেড়ে নিল, জনতার বিক্ষোভে তপ্ত গোপালপুর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বেপরোয়া রাজিব পরিবহন: ছোয়াদের প্রাণ কেড়ে নিল, জনতার বিক্ষোভে তপ্ত গোপালপুর

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পঠিত
জনতার বিক্ষোভে তপ্ত গোপালপুর
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জামালপুর

রাজিব পরিবহনের আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা! গতকাল সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস গোপালপুর বাজারে ওয়ালটন শোরুমের সামনে ছোয়াদ নামের এক কিশোরকে পেছন থেকে ধাক্কা দেয়। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও, ছোয়াদকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজ সকাল থেকে গোপালপুর বাজারে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। স্লোগান ওঠে, “আমাদের রাস্তায় নিরাপত্তা চাই,” “রাজিব পরিবহনকে নিষিদ্ধ করো।”

স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহন চালকদের বেপরোয়া গতির কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। আগেও এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ছোয়াদের অকাল মৃত্যুতে তার পরিবার শোকে পাথর। এলাকাবাসীর দাবি, এই ঘটনার জন্য দায়ী চালককে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে রাজিব পরিবহনের লাইসেন্স পর্যালোচনা করে প্রয়োজনে বাতিলের দাবি জানিয়েছেন তারা।

বিক্ষোভস্থলে উপস্থিত সাংবাদিক জাহিদ হাসান জানিয়েছেন, সড়কে হাজারো মানুষ অবস্থান নিয়েছে। তাদের দাবি স্পষ্ট—“রাজিব পরিবহনের বিচার চাই।”

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তবে এই ক্ষোভ আরও বৃহৎ আন্দোলনে পরিণত হবে।

প্রসঙ্গত, জনতার জাগরণ পত্রিকায় গত ৭ জানুয়ারি রাজিব পরিবহনের বেপরোয়া চালানোর বিষয়টি তুলে ধরা হলেও প্রশাসনের নীরবতায় সমস্যার সমাধান হয়নি।

এবার কী প্রশাসন জেগে উঠবে? নাকি ছোয়াদের মতো আরও প্রাণ ঝরবে? জনগণের চোখ এখন প্রশাসনের দিকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..