1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডাচ-বাংলা ব্যাংকের সেবা ৩ দিন বন্ধ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ডাচ-বাংলা ব্যাংকের সেবা ৩ দিন বন্ধ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
ডাচ-বাংলা ব্যাংকের সেবা ৩ দিন বন্ধ
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া, রাজশাহী

ডাচ-বাংলা ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে সারা দেশে ব্যাঙ্কের গেটগুলোতে তালা ঝুলছে। গেটের সামনে ভিড় করছেন অসংখ্য গ্রাহক, যারা টাকা তুলতে বা জমা দিতে এসেছিলেন।

ব্যাংকের গেটের একটি নোটিশে জানানো হয়েছে, গ্রাহকদের উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের কোর ব্যাংকিং এবং এজেন্ট ব্যাংকিং সিস্টেম আপডেট করা হচ্ছে।

সেবা বন্ধ থাকবে: ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

নোটিশে উল্লেখ করা হয়, গত দুই বছর ধরে দক্ষ প্রোগ্রামারদের যৌথ প্রচেষ্টায় ডাচ-বাংলা ব্যাংকের ব্যাংকিং সিস্টেম আধুনিক করার কাজ চলছিল। নতুন আপডেট ভার্সন চালু হলে গ্রাহকরা পাবেন আরও উন্নত, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। সকলকে অনুরোধ করা হয়েছে ধৈর্য ধারণের।

এই সময়ে, কোর ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গ্রাহকদের অর্থ লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে আপডেট শেষ হলে নতুন সেবা গ্রাহকদের জন্য কার্যকর হবে।

নতুন সেবা কেমন হবে তা নিয়ে গ্রাহকদের মধ্যে কৌতূহল থাকলেও সাময়িক অসুবিধার কারণে কিছুটা হতাশাও দেখা যাচ্ছে।

গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে আরও বিস্তারিত জানাতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..