1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পঞ্চগড়ে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
পঞ্চগড়ে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ
this is a collected or created picture for Janatar Jagoron news.

পঞ্চগড়ে পুনরায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গত দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকলেও রবিবার তা আবারও কমে গেছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে সূর্যের আলো দেখা গেলেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডার তীব্রতা বেশ ভালোই অনুভূত হচ্ছে। দিনের বেলা রোদের উপস্থিতিতে তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও বিকেল থেকেই ঠান্ডা আবার বাড়ছে। গরম কাপড় পরে মানুষজন বাইরে বের হচ্ছেন। রাতের দিকে ঘন কুয়াশা পড়ছে, মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইছে। এ পরিস্থিতিতে রাতের সময় এই অঞ্চলের মানুষ প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রবিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪% এবং বাতাসের গতি ছিল ৬ থেকে ৮ কিলোমিটার। তিনি আরও জানান, মৃদু শৈত্যপ্রবাহ এখানকার আবহাওয়াকে ঠান্ডা রাখছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..