1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নিট প্রশ্নফাঁস নিয়ে নীরবতা ভাঙলেন মোদি, আন্দোলন অব্যাহত ভারতে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

নিট প্রশ্নফাঁস নিয়ে নীরবতা ভাঙলেন মোদি, আন্দোলন অব্যাহত ভারতে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পঠিত
নিট প্রশ্নফাঁস

ভারতের বহুল আলোচিত নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ অভিযানের পরদিন এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে তিনি প্রশ্নফাঁসকে ‘মহাপাপ’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধ করা শুধু সরকারের নয়, গোটা দেশের দায়িত্ব। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লির সংসদ লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত বৈঠকে সাংসদদের উদ্দেশে মোদি বলেন, তরুণ সমাজকে ভুল পথে পরিচালিত করা সহজ হলেও তাদের সঠিক পথে ফিরিয়ে আনা অনেক কঠিন। তাই শিশু ও যুবসমাজকে উসকানি নয়, দায়িত্বশীল দিকনির্দেশনা দেওয়াই সবার কর্তব্য। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী একটি স্বচ্ছ, নির্ভুল ও শতভাগ ত্রুটিমুক্ত জাতীয় পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সব রাজনৈতিক ও সামাজিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে নিট-ইউজি পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংসদ অভিযানে অংশ নেন প্রায় ২০ হাজার আন্দোলনকারী, যাদের অধিকাংশই ছিলেন ছাত্র ও যুবক। পুলিশের ব্যারিকেড ও জারি করা নিষেধাজ্ঞা অতিক্রম করে তারা সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এবং বেশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করে তিনি জানান, আন্দোলনকারীদের প্রতিনিধিদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়া পর্যন্ত তার অনশন অব্যাহত থাকবে।

ক্রমবর্ধমান চাপের মুখে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা আন্দোলনকারীদের লিখিত দাবি গ্রহণ করেন এবং পরিস্থিতি শান্ত রাখতে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় চার ঘণ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উদ্ভূত পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।

তবে সরকারের সঙ্গে বৈঠকের পরও সিজেপি নেতৃত্ব এবং সোনম ওয়াংচুক তাদের অবস্থান থেকে সরে আসেননি। তারা নিট পরীক্ষা সংক্রান্ত অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন। ফলে নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ও জনমতের চাপ এখনো অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..