1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সীমান্ত ইস্যু ও বিচার দাবিতে রাজধানীতে যুব অধিকার পরিষদ - Janatar Jagoron

সীমান্ত ইস্যু ও বিচার দাবিতে রাজধানীতে যুব অধিকার পরিষদ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত
সীমান্ত ইস্যু

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কথিত অপতৎপরতা, সীমান্ত ইস্যু এবং ফ্যাসিবাদের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

শুক্রবার (১২ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, সীমান্তে অবৈধ পুশইনের ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তিনি দাবি করেন, ভারতকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার পাশাপাশি মানবাধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারকে এ বিষয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

নাদিম হাসান আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার প্রশ্নে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের জামিন মিললেও গণহত্যা ও দুর্নীতির অভিযোগের দৃশ্যমান বিচার এখনো হয়নি। পাশাপাশি আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে পতিত ফ্যাসিস্ট ও খুনি হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগের আকস্মিক মিছিলের ঘটনায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ উদ্বিগ্ন। তিনি বলেন, দলমত নির্বিশেষে নিষিদ্ধ ও পতিত রাজনৈতিক শক্তির এসব কার্যক্রম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে এবং সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সব সময় সোচ্চার। সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, ভারত সরকার দ্রুত এ কার্যক্রম বন্ধ না করলে সংগঠনের পক্ষ থেকে সীমান্ত অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুরের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নীলা শেখ, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহমেদ, রাসেল মুন, সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..