1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত
মদ্যপান-কুপ্রস্তাব অভিযোগে অভিযুক্ত সিভিল সার্জন

অনলাইন ডেস্ক ,

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচি পালন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে খুলনা রোড মোড়ে জেলা ভূমিহীন সমিতি, গণ আন্দোলন জোট, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষও যোগ দেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা সিভিল সার্জন অফিস ঘেরাওয়ের চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন গণআন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম, নদী-বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদক নাজমা আক্তার নদী ও দপ্তর সম্পাদক স্বপন পান্ডে প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ নীরব। তারা অবিলম্বে ডা. সালামের অপসারণ ও প্রশাসনিক তদন্তের দাবি জানান।

এদিকে, সিভিল সার্জনের বিরুদ্ধে মদ্যপান ও নারী কেলেঙ্কারির অভিযোগও উঠেছে। তার বাসার আয়া আম্বিয়া খাতুন অভিযোগ করেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টাকে লিখিতভাবে জানানোর পর তাকে অফিসে ডেকে সাদা কাগজে অভিযোগ প্রত্যাহারের বক্তব্য লিখিয়ে নেওয়া হয়।

আগের আয়া রেকসোনা খাতুনও অভিযোগ করেন, তাকেও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল, রাজি না হওয়ায় শ্যামনগরে বদলি করা হয়।

অভিযুক্ত সিভিল সার্জনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে ডা. আব্দুস সালাম বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। তদন্তে আমার কোনো দোষ প্রমাণিত হয়নি। কিছু গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে আমার বিরুদ্ধে এসব মিথ্যা প্রচার করছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..