1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পঠিত
বিশ্বজুড়ে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হচ্ছে ভাবগাম্ভীর্যে

অনলাইন ডেস্ক ,

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ শনিবার (৪ অক্টোবর)। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় সাধক ও ইসলামের মহান প্রচারক গাউসুল আজম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবেই এই দিনটি পালন করা হয়।

হিজরি ৫৬১ সালের এই দিনে পরম সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ইন্তেকাল করেন। সেই থেকেই তার মৃত্যুবার্ষিকী বিশ্বজুড়ে মুসলমানরা ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে গভীর শ্রদ্ধায় পালন করে আসছেন।

‘ইয়াজদাহম’ শব্দটি ফারসি, যার অর্থ ‘এগারো’। অর্থাৎ, ইসলামী বর্ষপঞ্জির রবিউস সানি মাসের ১১তম দিনেই এই দিবস পালিত হয়, যা তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।

হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন ধার্মিকা বিবি ফাতেমা। তরুণ বয়সেই তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমি (রহ.)-এর কাছে আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শিতা অর্জন করেন এবং খেলাফত লাভ করেন।

তার দাওয়াতি কর্ম ও আধ্যাত্মিক অবদান মুসলিম বিশ্বে আজও অনন্য। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে মুসলমানরা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন এবং তার জীবন ও আদর্শের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার প্রতীক।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..