1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এবার নোবিপ্রবির ছাত্র হলের খাবারে মিলল ব্লেড - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

এবার নোবিপ্রবির ছাত্র হলের খাবারে মিলল ব্লেড

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
এবার নোবিপ্রবির ছাত্র হলের খাবারে মিলল ব্লেড

ডাইনিংয়ের খাবারে ব্লেড! বেঁচে গেলেন ছাত্র, ক্ষুব্ধ সবাই
অনলাইন ডেস্ক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের ডাইনিংয়ে ছাত্রের প্লেটে মিলেছে ব্লেড! এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে, ডাইনিং থেকে খাবার নিয়ে রুমে খেতে বসেন কৃষি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমির। খাবারের মাঝেই হঠাৎ তিনি কিছু শক্ত জিনিসে কামড় দেন—ভিতরে ছিল রেজার ব্লেড!

ভুক্তভোগী আমির বলেন, ‘টিউশন শেষে অনেক ক্ষুধায় ডাইনিংয়ের ভাত খেতে বসি। মুখে কামড় দিতেই একটা তীব্র ঝাঁঝালো কিছু অনুভব করি। ভেতরে দেখি একটি ব্লেড! হাতেও সামান্য কেটে যায়।’

তিনি আরও বলেন, ‘এটা নিছক ভুল নয়, এটা মারাত্মক গাফিলতি। এটি যদি আমার গলায় যেত, তাহলে কী হতো? ঘটনাটি জানালে ডাইনিং কর্মচারীরা দুঃখ প্রকাশ করে। বাবুর্চি বলেন, সম্ভবত চালের বস্তা কাটার সময় ব্লেড পড়ে গিয়েছিল। পরে বিষয়টি চেপে যেতে আমায় ১ হাজার টাকা অফার করা হয়!’

শুধু ব্লেড নয়, এর আগেও মালেক হলের ডাইনিংয়ে একাধিকবার খাবারে পোকামাকড় পাওয়া গেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এক শিক্ষার্থী জানান, ‘খাবারে একবার মাছি পাওয়ার পর নতুন প্লেট চাইলাম, সেখানেও মাছি!’

আরেকজন অভিযোগ করেন, ‘বাসি ভাত, পুরাতন মাংস গরম করে দেওয়া আর একই তরকারি দিয়ে সব চালানো—এটাই ডাইনিংয়ের রুটিন।’

শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন চোখ বুজে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে বাধ্য। এখনই ব্যবস্থা না নিলে বিপদ অস্বীকার করার উপায় থাকবে না।

এ ঘটনায় ডাইনিং ম্যানেজারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি।

হলের প্রভোস্ট ড. মো. তসলিম মাহমুদ বলেন, ‘ঘটনাটি খুবই ভয়াবহ, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ও দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক গণমাধ্যমকে বলেন, ‘এটা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..