1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড

অবৈধভাবে ঢুকে ২৮ বাংলাদেশির কারাদণ্ড, মোদির শক্ত বার্তা!
অনলাইন ডেস্ক

অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে তামিলনাড়ুর একটি আদালত সম্প্রতি ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন—যা প্রতিবেশী দেশের অভিবাসন পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২-এর বিচারক সি শ্রীধর এই রায় ঘোষণা করেন, যেখানে প্রত্যেককে ১০ হাজার রুপি জরিমানাও গুণতে বলা হয়েছে।

তামিলনাড়ু পুলিশ জানায়, চলতি বছরের ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি বেসরকারি গার্মেন্টস হোস্টেলে হানা দেয়। সেখানে ২৮ জন বাংলাদেশিকে পাওয়া যায়, যাদের কেউই বৈধ পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেনি। পুলিশ বলছে, তারা নিজেরাও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে—দীর্ঘদিন ধরে চেন্নাই ও তিরুপুরে অবৈধভাবে বসবাস করছিল।

গণমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, এদের কেউ ছয় মাস আগে, কেউ আবার দশ বছর আগেই ভারতে প্রবেশ করে বিভিন্ন টেক্সটাইল কারখানায় কাজ শুরু করে। মুরুগামপালায়াম ও ছেত্তিপালায়ামের মতো শিল্পাঞ্চলে তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

তাদের বিরুদ্ধে ভারতীয় ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়। রায়ের নির্দেশনায় বলা হয়েছে, সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে হবে, যার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।

এই রায় এমন এক সময় এলো, যখন একই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এক সভায় ঘোষণা দেন—অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে তার সরকার আর ছাড় দেবে না। এই রায় তাই শুধু ২৮ জনের শাস্তি নয়, বরং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে দিল্লির অবস্থান আরও স্পষ্ট করলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..