1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আগে বিচার এবং জুলাই সনদ পরে নির্বাচন, দাবি রংপুরের জুলাই শহীদ পরিবারের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

আগে বিচার এবং জুলাই সনদ পরে নির্বাচন, দাবি রংপুরের জুলাই শহীদ পরিবারের

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
আগে বিচার এবং জুলাই সনদ পরে নির্বাচন

আগে ন্যায়বিচার দিন, তবেই জনগণ ভোটে যাবে!
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হলো প্রথম জুলাই শহিদ দিবস ২০২৫। এ সময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যরা। তারা সবাই নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং সকল শহিদদের বিচারের দাবি জানাই।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রিয়োর মা তিনি বলেন” আপনার নির্বাচন নির্বাচন করছেন অথচ জুলাই শহিদদের স্বীকৃতি এবং বিচারকার্যের কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাইবো আগামী নির্বাচনের আগেই আবু সাঈদ সহ সকল জুলাই শহীদদের বিচারকার্য দেখতে পাই ।

এছাড়া প্রধান অতিথি বক্তব্যে, শহিদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন বলেন, আবু সাঈদের হত্যাকান্ডের জন্য দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানান।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অতিথিরা। এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানসহ শহিদ পরিবারের সদস্যরা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেন “শহিদ আবু সাঈদ জুলাই আন্দোলনের বীর শ্রেষ্ঠ। তিনি বলেন, আবু সাঈদের আদর্শ সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। আবু সাঈদের অমর আত্মত্যাগ নিরীহ মানুষদের প্রতিবাদী হবার শিক্ষা দেয়। ড. আসিফ নজরুল জানান, শহিদ আবু সাঈদের বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে এবং বর্তমান সরকারের আমলে বিচারকাজ শেষ হবে।”

সম্মানিত অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আবু সাঈদের আত্ম নিবেদনের রক্তিম রেখা আমাদের জাতীয় স্মৃতিতে আজও অম্লান। এ সময় তিনি ছাত্রদের প্রশ্নের উত্তরে আরও বলেন “রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে। এবং আগামী নির্বাচনের আগেই কুড়িগ্রাম ইপিজেডের কাজ শুরু হবে।”

আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহিদদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রকাশিত জুলাই স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানের উপর দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও জুলাই শহিদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জুলাই শহিদ দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি, চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..