1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাহাত ফতেহ আলী খান এবার বাংলা গানে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

রাহাত ফতেহ আলী খান এবার বাংলা গানে

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান বাংলা গানে নতুন অধ্যায় শুরু করলেন!
অনলাইন ডেস্ক
ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, উপমহাদেশের এক অনবদ্য সঙ্গীতজ্ঞ ও কাওয়ালির কিংবদন্তি। শুধু কাওয়ালিতেই নয়, হিন্দি সিনেমার মেলোডি গানেও তার বিশেষ আসন রয়েছে। বয়োজ্যেষ্ঠরা তার কাওয়ালিতে ডুবে থাকেন আর তরুণরা সিনেমার রোমান্টিক গানে মুগ্ধ হন। বাংলাদেশের কোটি ভক্তের হৃদয়ে তার সঙ্গীত জীবন্ত। এবার সেই গুরুর কণ্ঠে বাংলা গানের এক নতুন সুরের ঝংকার শুনতে পাবেন ভক্তরা।

গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। এতে রাহাত ফতেহ আলী খান একসঙ্গে গেয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ।

দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’ থেকে সম্প্রতি রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান কণ্ঠ দিয়েছেন গানটি। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ।

রুবাইয়াত জাহান টেলিফোনে জানান, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি বাংলা গানের প্রতি ভালোবাসার কথা জানালেন। তিনি বাংলা গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন রাজা কাশেফ গানটি প্রস্তাব দিলে তিনি আনন্দের সঙ্গে রাজি হন এবং গান গাইতে শুরু করেন। গানের কথাসংগীত তার অত্যন্ত ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যেন আকাশের চাঁদটা হাতে পেলাম। এটি আমার জীবনের বড় অর্জন। আমি আমার সেরাটুকু দিয়েছি এই গানে। আশা করি শ্রোতারা ভালোবাসবেন।’

আয়োজক ও সুরকার রাজা কাশেফ জানিয়েছেন, শিগগিরই লন্ডনের বিভিন্ন স্থানে গানটির ভিডিও শুটিং সম্পন্ন করে গণমাধ্যমে প্রকাশ করা হবে এই বিশেষ সৃষ্টি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..