1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর, স্বাধীনতা কনসার্ট স্থগিত - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গাজার প্রতি সংহতি ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর, স্বাধীনতা কনসার্ট স্থগিত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার পঠিত
কনসার্ট স্থগিত

‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’

গাজা ও রাফার নির্যাতিত জনগণের প্রতি গভীর সংহতি জানিয়ে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ সাময়িকভাবে স্থগিত করেছে তাদের পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’। আগামী শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট, যা পরবর্তীতে একদিন পিছিয়ে ১২ এপ্রিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কনসার্টটি এখন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে জানানো হয়, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যা মানবতার ইতিহাসে এক ভয়াবহ গণহত্যা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব যখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তখন তারা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ফিলিস্তিনের শহীদ ও আহত নাগরিকদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে।

আজ ৭ এপ্রিল, ‘ওয়ার্ল্ড টপ ফর দ্য গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এক যৌথ বিবৃতিতে বলেন, “ইসরায়েলের এহেন বর্বরতার ভাষাগত নিন্দাও যথেষ্ট নয়। তাদের পাশবিক আগ্রাসনের তুলনায় বিশ্বসম্প্রদায়ের প্রতিক্রিয়া আরও বেশি অমানবিক ও হৃদয়হীন।”

নেতৃবৃন্দ আরও জানান, গাজার পরিস্থিতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে এই মানবতাবিরোধী হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ তাদের বিবৃতিতে আরও উল্লেখ করে, দেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় বিভিন্ন ভেন্যুতে। তবে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেই আয়োজন আপাতত স্থগিত রাখা হলো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..