1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টিউশন ফি নেই! বিদেশে পড়ার সেরা ১০ দেশ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

টিউশন ফি নেই! বিদেশে পড়ার সেরা ১০ দেশ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৬৯ বার পঠিত
টিউশন ফি নেই

বিদেশে স্বল্প খরচে পড়তে চাচ্ছেন? এই ১০ দেশ আপনাকেই ডাকছে
অনলাইন ডেস্ক

উচ্চশিক্ষার স্বপ্ন এখন শুধু ধনীদের একচেটিয়া না। বিশ্বজুড়ে এমন অনেক দেশ রয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, এসব দেশে টিউশন ফি একেবারে ফ্রি কিংবা খুবই সামান্য। তদুপরি, সুযোগ রয়েছে আকর্ষণীয় স্কলারশিপ ও জীবনযাত্রার সাশ্রয়ী খরচেরও।

১. জার্মানি
বিদেশে পড়তে চাওয়া শিক্ষার্থীদের প্রথম পছন্দ। অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে টিউশন ফি নেই। প্রতি সেমিস্টারে ১০০–৩৫০ ইউরো সেমিস্টার ফি থাকলেও, তা নানা শিক্ষাসেবার বিনিময়ে আদায় হয়। জীবনযাপনের গড় মাসিক খরচ প্রায় ৭২৫ ইউরো।

২. নরওয়ে
সবচেয়ে বড় আকর্ষণ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি একেবারে নেই। প্রতি সেমিস্টারে মাত্র ৩০–৬০ ইউরো ইউনিয়ন ফি দিতে হয়। তবে বড় শহরে মাসিক খরচ গড়ে ৮০০ থেকে ১,৪০০ ইউরো পর্যন্ত হতে পারে।

৩. ফ্রান্স
বিশ্বমানের শিক্ষার পাশাপাশি জীবনের ‘আর্ট অব লিভিং’ শেখার এক আদর্শ জায়গা। লাইসেন্স পর্যায়ে বার্ষিক খরচ ২,৭৭০ ইউরো, মাস্টার্স পর্যায়ে ৩,৭৭০ ইউরো। শহর বুঝে জীবনযাত্রার খরচ ৬৫০ ইউরো থেকেও কম হতে পারে।

৪. অস্ট্রিয়া
ইইউ দেশের বাইরের শিক্ষার্থীদের গড়ে প্রতি সেমিস্টারে টিউশন ফি ৭২৬ ইউরো। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনেক প্রতিষ্ঠানে সম্পূর্ণ ফ্রি পড়ার সুবিধা আছে। মাসিক খরচ ৯০০–১,৩০০ ইউরোর মধ্যে।

৫. তাইওয়ান
কম খরচে উন্নত প্রযুক্তি, ভাষা, সংস্কৃতি—সবকিছুর একত্র অভিজ্ঞতা। বার্ষিক খরচ ৬৭৫–১২,৭০০ ইউরো, আর মাসিক খরচ প্রায় ৬৮০–৮৮০ ইউরো।

৬. তুরস্ক
পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মাত্র ১০০–৪,০০০ ইউরো বার্ষিক। জীবনযাত্রা গড়ে ৪০০–৬৫০ ইউরো। ইউরোপের স্বীকৃতি পাওয়া ডিগ্রি ও চমৎকার জীবনধারা মিলিয়ে তুরস্ক হচ্ছে নতুন ফেভারিট।

৭. পোল্যান্ড
অ্যাডমিশনে ঝামেলা নেই। ডিগ্রি নিতে ২,৩৬৮ ইউরো লাগলেও মাসিক খরচ মাত্র ৩৫০–৫৫০ ইউরো। স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে জনপ্রিয়তায় বাড়ছে।

৮. মালয়েশিয়া
এশিয়ায় অন্যতম জনপ্রিয় গন্তব্য। ব্যাচেলরে গড়ে খরচ ২,০০০–৪,৫০০ ইউরো। মাস্টার্সে ৫০০–৪,০০০ ইউরো। মাসিক খরচ ৪৫০–৮০০ ইউরো।

৯. গ্রিস
ঐতিহ্য আর শিক্ষার মেলবন্ধন। বার্ষিক খরচ মাত্র ১,৫০০–২,০০০ ইউরো। ছোট শহরে মাসিক খরচ ৪৫০–৭৫০ ইউরো।

১০. হাঙ্গেরি
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে বছরে খরচ ১,২০০–৫,০০০ ইউরো। বুদাপেস্টে ৬০০ ইউরোতে থাকা সম্ভব।

স্কলারশিপ আছে?
অবশ্যই! এসব দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি-বেসরকারি স্কলারশিপ, যা টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার খরচও কমিয়ে দেয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..