1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
'ছেলের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য, বাড়ির গেটে বসে মায়ের করুণ কান্না' - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

‘ছেলের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য, বাড়ির গেটে বসে মায়ের করুণ কান্না’

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
মায়ের করুণ কান্না

পাবনার সাঁথিয়ায় মর্মান্তিক ঘটনা—বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার ছেলে শাহ আলম। অসহায় সেই মা বাড়ির গেটের সামনে বসে অশ্রু বিসর্জন করছেন। এই ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে সাঁথিয়া থানা পুলিশ এবং সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

অভিযুক্ত শাহ আলম ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের বাসিন্দা ও মৃত মোকছেদ আলমের ছেলে।

জানা গেছে, সাহিদা খাতুনের স্বামীর রেখে যাওয়া ভিটাতে একটি ঘর রয়েছে। কিন্তু তার ছেলে ও নাতিরা তাকে সেই বাড়িতে আশ্রয় নিতে দিচ্ছেন না। আগে তিনি মেয়ে মাহফুজার বাড়িতে অবস্থান করতেন। মঙ্গলবার তিনি নিজের বাড়িতে ফিরতে চাইলে ছেলে ও নাতিরা তাকে মেরে বের করে দেন।

সাহিদা খাতুন বলেন, “ছেলে, তার বউ আর নাতিরা এর আগেও আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। স্বামীর পেনশনের টাকা দিয়ে এই ঘর করেছি। অথচ সেই ঘরে আমার কোনো জায়গা নেই। এ বয়সে কি কেউ নিজের ভিটা ছেড়ে চলে যেতে চায়?”

তিনি আরও বলেন, “আজ সারাদিন নামাজ পড়তে পারিনি, গোসল করতে পারিনি, বাইরে বসেই কাটিয়েছি। আমার ছেলে আমাকে মেরে বের করে দিয়েছে। এবার আমাকে মেরেও ফেললে আমি আর কোথাও যাব না।”

অভিযুক্ত শাহ আলম বলেন, “মা তার জমি মেয়েদের নামে লিখে দিয়েছেন। তাই তিনি তার মেয়ের বাড়িতে থাকবেন। আমার বাড়িতে তার কোনো জায়গা নেই।”

তদন্তকারী কর্মকর্তা এসআই গাফফার জানান, “তাৎক্ষণিক ওই বৃদ্ধাকে তার মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় তাদের থানায় আসতে বলা হয়েছে।”

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সূত্র: আরটিভি

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..