1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত
সাতক্ষীরার

সীমান্তে কড়াকড়ি, ধরা পড়ল ৭ লাখ টাকার চালান!
আনারুজ্জামান, সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ, কসমেটিকস, কম্বল, গলদা চিংড়ির রেণু ও মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বৈকারী, ঘোনা, গাজীপুর, তলুইগাছা, চান্দুড়িয়া, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার (৬ জুন) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ফলমোড় নামক সীমান্ত এলাকা থেকে ৭৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকস, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বলদঘাটা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল ইউনুসের ঘের নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল ইলারচর নামক স্থান হতে ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করে।
এছাড়া, কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে ২৮৫ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট (নেশাজাতীয়), চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ৮৪ হাজার ২৫০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..