বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
রুহুল আমিন স্মরণে ভালোবাসায় সিক্ত দিন
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
মনপুরা উপজেলার ২নং হাজির হাট ইউনিয়ন এর চর যতিন গ্রামের স্বনামধন্য হোমিও প্যথি চিকিৎসক ও প্রাইমারি ইস্কুল শিক্ষক মরহুম আলহাজ্ব মাওলানা রুহুল আমিন মিয়ার মৃত্যু বার্ষিকীতে তার পরিবারের সদস্যরা মনপুরার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
মরহুম আলহাজ্ব মাওলানা রুহুল আমিন মিয়া ২০০৬ সালের এই দিনে পবিএ হজব্রত পালন করতে যান । হজ্ব চালাকালিন সময়ে পথপৃষ্ঠ হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন।
একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও সমাজসংস্কারক
মরহুম আলহাজ্ব মাওলানা রুহুল আমিন মিয়া শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন মানুষের সেবায় নিবেদিত এক আলোকবর্তিকা। তার মানবিক গুণাবলি ও আত্মত্যাগের জন্য এলাকাবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।
জীবনের প্রতিটি মুহূর্তে তিনি চেষ্টা করেছেন কীভাবে সমাজের জন্য আরও ভালো কিছু করা যায়। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজে রেখেছেন অবিস্মরণীয় অবদান।
সমাজ উন্নয়নে তাঁর অনন্য ভূমিকা
আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ছিলেন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অগ্রদূত। তিনি মনপুরা উপজেলার চরকৃষ্ণ প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং শিক্ষার প্রসারে কাজ করে গেছেন নিরলসভাবে।
ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে তার ভূমিকা ছিল অনস্বীকার্য