1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের চাকরি: মাসে ১ লাখ ৮৫ হাজার, ২ দিনের ছুটি - Janatar Jagoron

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের চাকরি: মাসে ১ লাখ ৮৫ হাজার, ২ দিনের ছুটি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
ব্রিটিশ হাইকমিশন

ঢাকার ব্রিটিশ হাইকমিশন নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ‘ডেপুটি ডিরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ পদে একজন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ডেপুটি ডিরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্রেড–এইচইও
পদসংখ্যা:
যোগ্যতা: প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, বাণিজ্য, অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি বা বেসরকারি খাতে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অপারেশনস ম্যানেজমেন্ট ও পিপল ম্যানেজমেন্টে পারদর্শিতা থাকতে হবে। আন্তর্জাতিক ইস্যু বা আন্তর্জাতিক নেটওয়ার্কে ব্যবসায়িক উন্নয়ন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে গভীর জ্ঞানের প্রয়োজন। আইইএলটিএস স্কোর ৭.৫ পেলে আরও ভালো। যোগাযোগের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ১,৮৫,৪৬৪ টাকা
সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৪।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..