1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রক্ত লাগলে রক্ত নে রংপুরে বাজেট দে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

রক্ত লাগলে রক্ত নে রংপুরে বাজেট দে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
রংপুরে বাজেট

রংপুর চায় বাজেট, নয়তো দেবে রক্ত!
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার “মডার্ন মোড় ব্লকেড” দিয়েছে বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। এবং তার স্লোগান দেয় “রক্ত লাগলে রক্ত নে রংপুরে বাজেটে দে।”
‎সোমবার (২৮ জুলাই) সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল মডার্ন মোড়ে এসে অবস্থান করেন।
এ সময় শিক্ষার্থীরা দুই দফা দাবি এবং আল্টিমেটাম দেন।
দুই দফা দাবিগুলো হলো : উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি সতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে।
উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

এবং  আল্টিমেটামগুলো হলো: আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবী আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপরোক্ত ২দফা দাবি আদায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ  না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে।

এ সময় শিক্ষার্থীরা মর্ডান মোড় ব্লকেড করে বেশ কিছু স্লোগান দিতে থাকে ” রক্ত লাগলে রক্ত নে রংপুরে বজেট দে ” ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইন্টারিমের দালালরা হুঁশিয়ার, সাবধান, আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, বৈষম্যের ঠাঁই নাই।

এই আন্দোলন সম্পর্কে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শিবলী সাদিক বলেন ” জুলাই পরবর্তী বাংলাদেশে কোন প্রকার বৈষম্য থাকবে না  কিন্তু আমরা জুলাই পরবর্তী সময় দেখছি সরকার রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে বাজেট বৈষম্য করছে। এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুম সংকট আবাসন সংকট এবং রংপুরের নানা উন্নয়নে কোন বাজেট দেয়নি এই অন্তবর্তী কালীন সরকার । আমরা চাই এই সকল কাজের জন্য বাজেট প্রণয়ন করা হোক এবং রংপুরে তিস্তা পরিকল্পনা সহ সকল প্রকার বৈষম্য দূর করার জন্য আজকের এই আন্দোলন। “

আরেক শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন ” রংপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবছরের ন্যায় এই বছর আমরা বাজেট বৈষম্য দেখতে পেয়েছি। আমরা ভেবেছিলাম ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের পর এ ধরনের বৈষম্য দূর হবে। কিন্তু এখনো কোনো বাজেট বৈষম্য দূর হয়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ রংপুরের উন্নয়ন কাজে নূন্যতম কোন বাজেট প্রণয়ন করা হয়নি। তাই আমরা এই বৈষম্য নিরাশনের দাবিতে রাজপথে নেমেছি “

উল্লেখ; ২৭ জুলাই, ২০২৫ : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতরো উন্নয়নের জন্য ২৮৪০ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয় । কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য  কোন বাজেট অনুমোদন করা হয়নি।  উত্তর বঙ্গের জন্য বাজেট বরাদ্দ শুন্য।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..