1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
একনেকে অনুমোদন পেল ঢাবির ২৮শ কোটির মেগা প্রকল্প - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

একনেকে অনুমোদন পেল ঢাবির ২৮শ কোটির মেগা প্রকল্প

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত
অনুমোদন পেল ঢাবির ২৮শ কোটির মেগা প্রকল্প

ঢাবি পেল ২৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সবুজ সংকেত!
অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি মেগা উন্নয়ন প্রকল্পের মধ্যে সবচেয়ে বিস্তৃত ও ব্যয়বহুল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প (ফেজ-১)’ অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জাবেদ আলম মৃধা জানান, এদিন একনেকের ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সভায় ঢাবির এই মেগা প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। একনেক সভার ১০ নম্বর আলোচ্যসূচির অন্তর্ভুক্ত ছিল এ প্রকল্পটি। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী, ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবে একাধিক আধুনিক স্থাপনা। পুরনো অবকাঠামো ভেঙে গড়ে তোলা হবে ৪১টি বহুতল ভবন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ১৬টি আবাসিক হল ও ভবন, ৮টি একাডেমিক ভবন, শিক্ষকদের জন্য ৯টি আবাসিক ভবন। ঐতিহাসিক ডাকসু ভবন ভেঙে গড়ে উঠবে ১২তলা মাল্টিপারপাস ভবন। ৬তলা বিশিষ্ট একটি নতুন মেডিকেল সেন্টার, রেজিস্ট্রার বিল্ডিংয়ের একাংশ ভেঙে নির্মিত হবে ২০তলা ও ৪তলা দুটি প্রশাসনিক ভবন।

এছাড়া চারতলা বিশিষ্ট কেন্দ্রীয় মসজিদ, নতুন গ্যালারি ও ডরমিটরি, এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের আধুনিকায়নের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ ও সুবিধা ব্যাপক উন্নয়নের আওতায় আসবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..