1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পঠিত
খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী

শহীদ মীর মুগ্ধের স্মৃতিতে নতুন প্রজন্মের বৃত্তি!
অনলাইন ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত বিভাগীয় ‘ম্যাথমেটিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ প্রদান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় চার শিক্ষার্থীকে সম্মাননা স্বরূপ বৃত্তি প্রদান করা হয়। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় ইউআরপি লেকচার থিয়েটারে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি শহীদ মীর মুগ্ধকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সীমা পেরিয়ে বিশ্বব্যাপী খ্যাতিমান একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। তার মনন ও চিন্তাধারা সর্বদা বিশ্ববিদ্যালয়কে প্রেরণা জোগায় বলেও তিনি মন্তব্য করেন।

উপাচার্য বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে আত্মত্যাগের মাধ্যমে শহীদ মীর মুগ্ধ অমরত্ব লাভ করেছেন। তার স্মৃতি অম্লান রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ, ১৮ জুলাই ‘শহীদ মীর মুগ্ধ দিবস’ ঘোষণা, স্মৃতি কর্নার ও পানি কর্নার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, ম্যাথমেটিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক চালু এই বৃত্তি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, যা শহীদ মীর মুগ্ধের প্রতি সম্মান ও ভালোবাসার প্রকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান বলেন, শহীদ মীর মুগ্ধর মতো ত্যাগী তরুণরা দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে প্রাণ উৎসর্গ করেছেন। এ বৃত্তি তার প্রতি শ্রদ্ধা ও স্মৃতিকে জীবিত রাখার একটি প্রয়াস।

গণিত বিভাগের প্রধান ড. মো. আজমল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক ড. মো. নাজমুস সাদাত, শহীদ মীর মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার মীর মাহমুদুর রহমান দীপ্ত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্সী শহীদ আনিস (সুমন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন চতুর্থ বর্ষ-দ্বিতীয় টার্মের মো. আনিচুর রহমান পলাশ, তৃতীয় বর্ষ-দ্বিতীয় টার্মের নূর আলম, তৃতীয় বর্ষ-প্রথম টার্মের মো. আব্দুল আলীম ও প্রথম বর্ষ-দ্বিতীয় টার্মের আহসান হাবীব। অনুষ্ঠানস্থলে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..