1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত
শিক্ষার্থীদের জন্য সুখবর

সফল শিক্ষার্থীদের জন্য পুরস্কার-সনদে ভরপুর জুলাই উৎসব!
অনলাইন ডেস্ক

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা ও থানাভিত্তিক সর্বোচ্চ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার। ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই)’ প্রকল্পের আওতায় চলতি জুলাই মাসেই দেশের প্রতিটি উপজেলায় আয়োজন করা হবে এই সম্মাননা অনুষ্ঠান।

এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)।

‘গণমাধ্যম’কে প্রাপ্ত তথ্যমতে, দেশের প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে স্থানীয়ভাবে এ অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের থানাভিত্তিক আয়োজন কেন্দ্রীয় স্কিম অফিসের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে সময় ও কার্যক্রম নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে কারা থাকবেন—সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি মন্ত্রণালয় বা অধিদপ্তরের কেউ উপস্থিত না থাকতে পারেন, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জারি করা নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যেই এই অনুষ্ঠান আয়োজন করতে হবে।

পুরস্কার হিসেবে নির্ধারিত নগদ অর্থ ইতোমধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র পৌঁছে গেছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা অফিসে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পালা।

জানা গেছে, উপজেলা পর্যায়ের প্রতিটি অনুষ্ঠানের জন্য ৮২ হাজার ৩০০ টাকা, জেলা সদরের অনুষ্ঠানে ১ লাখ ৮০০ টাকা এবং বিভাগীয় সদর উপজেলার অনুষ্ঠানে ১ লাখ ২৯ হাজার ৫৫০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..