1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম জবি, বাস্তবায়নে পাবে ১০ লাখ টাকা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম জবি, বাস্তবায়নে পাবে ১০ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
আমার চোখে জুলাই বিপ্লব

তরুণেরা তৈরি করছে জুলাই বিপ্লবের নতুন আলোচনার পরিবেশ!
অনলাইন ডেস্ক

জুলাই বিপ্লবের বর্ষপূর্তির উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেডিইউডিএস)।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা জেলা পরিষদ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নেন সংগঠনটির সভাপতি মাঈন আল মুবাশ্বির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ মীম।

তাদের প্রস্তাবিত আইডিয়ার শিরোনাম ছিল ‘জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব–২০২৫’। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ টাকা, যা পুরোপুরি আইডিয়াটি বাস্তবায়নে ব্যয় করা হবে। দলটি জানিয়েছে, তারা এই অর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য উৎসর্গ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে। জেডিইউডিএস সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, জুলাই বিপ্লবের ধারণাকে বুদ্ধিবৃত্তিক স্তরে তরুণদের মাধ্যমে ব্যাপক চর্চার মাধ্যমে জুলাইয়ের ন্যারেটিভ তৈরি করাই আমাদের আইডিয়ার মূল উদ্দেশ্য। বিতর্ক এই ন্যারেটিভ গঠনের অন্যতম সেরা মাধ্যম। আগামী মাসেই জাতীয় বিতর্ক উৎসবটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সারা দেশ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবে। তরুণরা জুলাইয়ের উদ্দীপনায় প্রেরণা পাবে এবং ভবিষ্যতের জন্য রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

জেডিইউডিএস সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা জেলার মধ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা আয়োজন করেছিল, যেখানে ১০ লাখ টাকার মধ্যে একটি বাস্তবমুখী পরিকল্পনা জমা দিতে বলা হয়। আমাদের পরিকল্পনা প্রথম হয়েছে। জেলা প্রশাসক আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ প্রদান করেছেন। এ মাসেই আমরা বিতর্ক উৎসবটি আয়োজন করব ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত ৫ জুলাই সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৫-৩০ বছর বয়সী তরুণরা এতে অংশগ্রহণ করেছে। দলীয়ভাবে যুব সংগঠন, বিতর্ক, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..