1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শহিদ সাইদ দিবসকে কেন্দ্র করে ৬২ ঘণ্টার কড়াকড়িতে বেরোবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

শহিদ সাইদ দিবসকে কেন্দ্র করে ৬২ ঘণ্টার কড়াকড়িতে বেরোবি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত
শহিদ সাইদ দিবস

৬২ ঘণ্টা নিরাপত্তা চাদরে ঢাকা বেরোবি ক্যাম্পাস!
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি  

আগামী ১৬ জুলাই শহিদ আবু সাইদ দিবস উদযাপিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। জুলাই শহিদ দিবস এবং অন্তবর্তী সরকারের চার উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬২ ঘন্টার জন্য বহিরাগতোদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।   

আজ শনিবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ জুলাই ২০২৫ শহিদ আবু সাঈদ-এর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “জুলাই শহিদ দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে প্রস্তুতি গ্রহনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১৩ জুলাই ২০২৫ ইং (রবিবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে ১৬ জুলাই ২০২৫ ইং (বুধবার) সকাল ০৯:০০ ঘটিকা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবি’র সকল শিক্ষার্থীকে আই.ডি. কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগীতা করার জন্য আহ্বান করছি।
এবিষয়ে বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “যেহেতু বাহির থেকে গেস্ট আসতেছে তাদের নিরাপত্তার স্বার্থে এইটা করা। যাতে ক্যাম্পাসে কেউ সমস্যা করতে না পারে। ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে কার্ড থাকলে কোন সমস্যা নেই।”
এক্ষেত্রে নবীন শিক্ষার্থী যারা এখনও স্টুডেন্ট আইডি কার্ড পায়নি তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সব বিভাগীয় প্রধানদের বলে দেব শিক্ষার্থীরা যেন প্রক্টর অফিস থেকে কার্ড নিয়ে নেয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..