1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত
জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ব্যবসায়ী হত্যার বিরুদ্ধে জাবি ছাত্রদলের রাস্তায় গর্জন!
জাবি প্রতিনিধি

সম্প্রতি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিডফোর্ড) সামনে ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ) কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, খুনি হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার সময় আমরা ভেবেছিলাম, দেশে ফ্যাসিবাদের অবসান ঘটবে এবং অতীতের সব গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিচার হবে। কিন্তু দুঃখজনকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে—চাঁদাবাজি, ছিনতাই ও বিচারবহির্ভূত হত্যা আগের চেয়েও বেড়েছে।

তিনি বলেন, প্রত্যেকটি খুনকে আমরা রাজনৈতিক দলের চোখে বিচার করছি, যা কখনোই কাম্য নয়। একটি হত্যাকে সব সময় হত্যা হিসেবেই দেখতে হবে, হত্যাকারী যেকোনো দলের কর্মী হতে পারে। ৯ জুলাই মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ডে বিএনপির নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। অথচ বিএনপি কখনোই এই হত্যাকে সমর্থন করেনি, বরং অভিযুক্তদের বহিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে বিচারের আহ্বান জানিয়েছে। এছাড়াও গতকাল খুলনায় যুবদলের এক নেতাকে গুলি করে এবং রগ কেটে হত্যা করা হয়েছে। আমরা মনে করি— অপরাধী যেই হোক না কেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডেরই নিরপেক্ষ বিচার হওয়া উচিত।

সমাবেশে ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা দেখছি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুরু থেকেই এসব হত্যা ও ধর্ষণের বিচার করতো, তাহলে কেউ আর মব কালচারের পুনরাবৃত্তি করার সাহস দেখাতো না।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে একাধিক মব হামলার ঘটনা ঘটলেও, শুধুমাত্র মিডফোর্ডের সামনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি ও ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। যারা গুম, খুন, সন্ত্রাস, এবং হত্যার সঙ্গে জড়িত—তাদের কোনো দল থাকতে পারে না। তারা কেবল সুবিধাবাদী। জনগণকে এদের থেকে সতর্ক থাকতে হবে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..