1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পঠিত
জবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শিক্ষকের গায়ে হাত! এবার চুপ নয়, প্রতিবাদে জবি শিক্ষার্থীরা!
অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সশস্ত্র হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনটি স্পষ্ট দাবি তুলে ধরে বিভাগ বন্ধ রেখে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ভুক্তভোগী বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে বিক্ষোভ মিছিল শেষে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবির কথা তুলে ধরেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র বাঁধন আহমেদ মারুফ বলেন, বিভাগে ঢুকে ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রশাসনের নিরবতা আমাদের হতবাক করেছে। শিক্ষকদের মারধরের এমন ঘটনা ছাত্রলীগের সময়ও ঘটেনি। তাহলে ৫ আগস্টের পর এদের সাহস কোথা থেকে আসে? এখন সত্য বললে আমাকেই ছাত্রলীগ ট্যাগ দিবে, ঠিক আছে, দিয়েই দিন। ছাত্রলীগের আমলেও শিবির ট্যাগ খেয়েছি, এখনো খেতে পারি।

এসময় বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান হোসেন হামলার ঘটনায় তিনটি মূল দাবি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রবিবারের মধ্যে তদন্ত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, যারা হামলায় সরাসরি জড়িত, বিশেষ করে রানিং স্টুডেন্ট, তাদের দ্রুত বহিষ্কার করে বিচারের আওতায় আনতে হবে। তৃতীয়ত, সাবেক ছাত্রদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সাজিদ ভবনের নিচে চতুর্থ বর্ষের ছাত্র রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. কেএএম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে হামলাকারীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..