1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জবির দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জবির দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত
ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

ছাত্রদলের সন্ত্রাস, জবি ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা রুখে দাঁড়ালো!
অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের নির্মম হামলার প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভিসি ভবনের সামনে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘যেই হাত শিক্ষককে আঘাত করে, সেই হাত ভেঙে দিতে হবে’, ‘ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে ফেলা প্রয়োজন’ এরকম কন্ঠস্বরে স্লোগান দেয়। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড একদমই গ্রহণযোগ্য নয়। হামলার ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থীরা। ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, আহতদের ওপর ছাত্রলীগের দোষারোপ করে ছাত্রদল আবারো তাদের ওপর হামলা চালিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা আজ অনিশ্চিত। সন্ত্রাসীদের দৌরাত্ম্য চলতে থাকলে শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারবে না। দুর্ভাগ্যজনকভাবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও পর্যন্ত এ ঘটনার তীব্র নিন্দা জানায়নি। পাশাপাশি শিক্ষক সমিতিও এই ঘটনায় চুপ রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ সাজিদ’ ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে অভিযোগ তুলে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম তাদের রক্ষা করতে গেলে সেখানেও ছাত্রদলের হামলা হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম আহ্বায়ক ফারুককেও মারধরের শিকার হতে হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..