1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে বিএনপির দু'গ্রুপের ধাওয়া, ককটেল বিস্ফােরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিবগঞ্জে বিএনপির দু’গ্রুপের ধাওয়া, ককটেল বিস্ফােরণ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
ককটেল বিস্ফােরণ

“এক কাপ চা, আর মোটরসাইকেল পার্কিং – এর জেরে রণক্ষেত্র শিবগঞ্জ!”

সানাউল্লাহ (সুমন) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার রাত পৌণে ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রাখা বিক্ষুদ্ধরা। এতে উভয় পাশে আটকে যায় পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন।

এক ঘণ্টা পর পুলিশের উপস্থিতে যান চলাচল শুরু হয়। স্থানীয়রা জানায়, রাতে ছত্রাজিতপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টুর ভাতিজা রাসেলের চায়ের দোকানের সামনে রানীহাটি এলাকার আসলাম ও সাহেব আলীসহ ৫-৭ ব্যক্তি মোটরসাইকেল রাখে। এ নিয়ে রাসেলের সাথে তাদের কথা কাটাকাটা হয়।

এক পর্যায়ে ধাস্তাধস্তি হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর করা হয় তিনটি মোটরসাইকেল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে মিন্টুর সমর্থকরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের অবরোধ করে বিক্ষুদ্ধরা। ফলে উভয় পাশে আটকে যায় শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

পুলিশের উপস্থিতে এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। রাত ১০টা পর্যন্ত আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবী করে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেল পার্কিং নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কাউকে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..