1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ট্রাম্পের কঠোর অভিবাসন আইন: যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ব্যাপক অভিযান - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ট্রাম্পের কঠোর অভিবাসন আইন: যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ব্যাপক অভিযান

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পঠিত
ট্রাম্পের কঠোর অভিবাসন আইন: যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ব্যাপক অভিযান
this is a collected or created picture for Janatar Jagoron news.

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন। শপথের পরপরই তিনি দেশজুড়ে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে অভিযান শুরু করার পরিকল্পনা করেছেন। শিকাগোসহ বড় শহরগুলোতে এসব অভিযান পরিচালিত হবে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এ লক্ষ্যে ১০০ থেকে ২০০ কর্মকর্তাকে মোতায়েন করবে। এসব অভিযান পুরো সপ্তাহ জুড়ে চালানো হতে পারে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার অভিবাসন নীতি ছিল অন্যতম প্রধান আলোচ্য বিষয়। শপথ গ্রহণের পর তিনি দ্রুত অভ্যন্তরীণ নির্বাসনের পদক্ষেপ নিতে উদ্যোগী হবেন। তার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া।

এই পরিকল্পনা কৃষিখাতের জন্য সংকট তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ শতাংশ খামার শ্রমিকের বৈধ অভিবাসন নথি নেই। বিশেষত ক্যালিফোর্নিয়ার মতো কৃষি নির্ভর অঞ্চলে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বহু ফসল উৎপাদন হয় যা পুরো দেশে সরবরাহ করা হয়।

কৃষিখাতের বিভিন্ন বাণিজ্যিক সংগঠন এই পদক্ষেপের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব শ্রমিক যদি কাজ করতে না পারেন বা গ্রেপ্তার হন, তবে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মশালা পরিচালিত হচ্ছে। ট্রাম্পের কঠোর নীতি অনেকের মধ্যে আতঙ্কের কারণ হয়ে উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..