1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কঠোর নিরাপত্তার মাঝেও হাসিমুখে সাহসের বার্তা দিলেন মাদুরো - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

কঠোর নিরাপত্তার মাঝেও হাসিমুখে সাহসের বার্তা দিলেন মাদুরো

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পঠিত
মাদুরো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) সকালে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে নিয়ে গেছে মার্কিন কর্তৃপক্ষ। এই স্থানান্তর ঘিরে প্রকাশিত বেশ কয়েকটি ছবির মধ্যে একটি ছবিতে হাত বাঁধা অবস্থাতেও মাদুরোকে হাসিমুখে দেখা গেছে। অনেক বিশ্লেষকের মতে, চরম আগ্রাসনের মাঝেও তার এই অভিব্যক্তি সাহসিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মাদুরোকে হেলিকপ্টারের মাধ্যমে ম্যানহাটনে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের একাধিক কর্মকর্তা মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিবিসি আরও জানায়, হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরো ও তার স্ত্রীকে বন্দিদের মতো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ওই সময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একই সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রকাশিত ছবিগুলোর একটিতে মাদুরোকে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায়।

সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মার্কিন জেলা বিচারক অ্যালভিন কে. হেলারস্টেইনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে নিকোলাস মাদুরোর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..