বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
মাত্র ৪৫ মিনিটেই ডুবলো কারভিল, নিখোঁজ ২৫ শিশু!
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় অন্তত ২৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজ রয়েছে অন্তত ২৫ শিশু, যা আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
শনিবার (৫ জুলাই) ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে আসে এই ভয়াবহ চিত্র।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে হঠাৎ করে ভয়াবহ বন্যা আঘাত হানে। এতে নদী তীরের ঘরবাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অগণিত গাড়ি পানিতে তলিয়ে গেছে।
রাজ্যের প্রশাসন এই পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও চরম বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করে, দ্রুত উঁচু এলাকায় আশ্রয় নিতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) উঁচুতে উঠে ভয়াবহ রূপ নেয়, যা বিপুল পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং মানুষের জীবন কেড়ে নিয়েছে।
এক সংবাদ সম্মেলনে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, বন্যাকবলিত এলাকায় বড় পরিসরে উদ্ধার তৎপরতা চলছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২৫ শিশুর খোঁজ এখনও পাওয়া যায়নি।