বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
হোয়াইট হাউসে কুস্তির মঞ্চ! ট্রাম্পের সাহসী জন্মদিন চমক!
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হোয়াইট হাউসে কুস্তি খেলার আয়োজনের পরিকল্পনা করছেন। আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসকে ঘিরে এই ব্যতিক্রমী উদযাপনার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (০৪ জুলাই) গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) আনার কথা ভাবছেন ট্রাম্প। এই বিশাল ইভেন্টে প্রায় ২০ থেকে ২৫ হাজার দর্শক উপস্থিত থাকতে পারবেন বলে অনুমান করা হচ্ছে।
ট্রাম্প বলেন, আমাদের কাছে যথেষ্ট জায়গা আছে। ২০২৬ সালের ৪ জুলাই পর্যন্ত এক বছরের উৎসব শুরু করতে আইওয়ায় আয়োজিত এক সমাবেশে তিনি এই পরিকল্পনার কথা জানান।
তিনি জানান, ওয়াশিংটনের ন্যাশনাল মলে একটি সমাপনী অনুষ্ঠানসহ, সারা দেশ থেকে আসা হাইস্কুলের ক্রীড়াবিদদের নিয়ে একটি আলাদা ক্রীড়া প্রতিযোগিতা হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি জাতীয় উদ্যান, যুদ্ধক্ষেত্র ও ঐতিহাসিক স্থানে ২৫০তম জন্মদিনকে ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানেই কুস্তি খেলার কথাও সামনে আনেন তিনি।
ট্রাম্পের ভাষায়, হোয়াইট হাউসের প্রাঙ্গণে এ আয়োজন সম্ভব। বিশাল জায়গায় ২০ থেকে ২৫ হাজার দর্শকের সামনে একটি পূর্ণাঙ্গ লড়াই হবে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের ঘোষণার বাইরে তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে যথেষ্ট সিরিয়াস।