1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ, উত্তাল গার্মেন্টস শ্রমিকরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ, উত্তাল গার্মেন্টস শ্রমিকরা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
বকেয়া বেতনের দাবিতে সাভারে সড়ক অবরোধ

নিয়মিত বেতন না পাওয়ায় আবারও উত্তাল হয়েছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সড়কে নেমে বিক্ষোভে ফেটে পড়েন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও ছেইন অ্যাপারেলসের শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশের তথ্যমতে, সকাল থেকেই সাভারের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করেন বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা। তারা অভিযোগ করেন, দুই মাসের বেতন ও ওভারটাইমের টাকা আটকে রেখেছে মালিকপক্ষ। প্রতিশ্রুতি দিয়েও বারবার কথা রাখেনি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত শিল্প পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষ দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

অন্যদিকে, আশুলিয়ার বিশমাইল-জিবারো সড়কে ছেইন অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান ছিল আরও তীব্র। তারা বলেন, ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার নিয়ম থাকলেও এখনও জানুয়ারির বেতন দেওয়া হয়নি। এর মধ্যে হঠাৎ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও কবে খুলবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি মালিকপক্ষ। অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ছেইন অ্যাপারেলসের মালিকপক্ষ ৩ মার্চের মধ্যে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে, আর বসুন্ধরা গার্মেন্টসের বিষয়ে সমাধানের চেষ্টা চলছে। তবে শ্রমিকদের দাবি, আশ্বাস নয়, দ্রুত পাওনা বুঝিয়ে দিতে হবে, নইলে আবারও রাস্তায় নামতে তারা বাধ্য হবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..