1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাঠে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট, খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মাঠে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট, খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্ট

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা ছিলেন চাচাতো ভাই-বোন। আজ শুক্রবার সকালে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামে এ বেদনাদায়ক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলভির বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৫) এবং একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শিশুরা বাড়ির পাশের মাঠে খেলছিল। মাঠে পল্লী বিদ্যুতের ছেঁড়া তার আগে থেকে পড়ে ছিল। খেলতে গিয়ে দুই শিশু অসাবধানতাবশত সেই তারের সংস্পর্শে আসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক হাওলাদার মো. ফজলুর রহমান জানান, ‘এই ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতি থাকলে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, পরিবারের অভিযোগ অনুযায়ী দুই শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..