1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চরফ্যাশনে আওয়ামী লীগ কার্যালয় দখলে নিল এনসিপি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

চরফ্যাশনে আওয়ামী লীগ কার্যালয় দখলে নিল এনসিপি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
রাজনৈতিক পালাবদল

চরফ্যাশনে পরিত্যক্ত নয়, যেন ‘রাজনৈতিক পুনর্জন্ম’—আ.লীগ অফিসে এনসিপির হঠাৎ আবির্ভাব!
অনলাইন ডেস্ক


ভোলার চরফ্যাশনে ঘটেছে এমন এক রাজনৈতিক নাটক, যা শুনলে চোখ কপালে উঠবে অনেকের! চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের তিনতলা ভবন, যা এক সময় ছিল তৃণমূল রাজনীতির প্রাণকেন্দ্র, সেই ভবনই এখন যেন অন্য দলের ‘অস্থায়ী সদর দফতর’। বহুদিনের পরিত্যক্ত ভবনটিকে নিজের দখলে নিয়ে সোজা ব্যানার ঝুলিয়ে অফিস চালু করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাশনের কলেজ রোডে অবস্থিত এই ভবনে হঠাৎ করে ঢুকে পড়ে এনসিপির একদল নেতাকর্মী। কোনো রকম ঘোষণা ছাড়াই তারা ভবনের মূল ফটকে লাগিয়ে দেয় দলের নামফলক ও ব্যানার। এরপর শুরু হয় চায়ের কাপে ঝড়, আনুষ্ঠানিক দলীয় বৈঠক, এমনকি স্থানীয়দের সাথে সাক্ষাৎও।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে সংঘটিত হয় ভয়াবহ হামলা, ব্যাপক ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা। দফায় দফায় লুটপাটে ভবনটি পরিণত হয় পরিত্যক্ত ধ্বংসস্তূপে। বহুদিন ধরে ছিল তালাবদ্ধ। তখন কেউ ভাবেনি, একদিন হঠাৎ করেই ভবনটি ফিরবে ভিন্ন রূপে, ভিন্ন পতাকায়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল ভবন দখলের বিষয় নয়—বরং এটি ক্ষমতার পালাবদলের প্রতীকী দৃশ্য। কেউ বলছেন “দখলবাজির কৌশলী চাল”, কেউ বলছেন “সুযোগ বুঝে ফেরা”।

এনসিপির এমন আগমনে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া। নতুন পোস্টার, নতুন লোকজন, পুরনো দেয়ালে নতুন রং—চরফ্যাশনে যেন শুরু হয়েছে এক নতুন রাজনীতির পরীক্ষা!

এখন প্রশ্ন একটাই—এই ‘নতুন অফিস’ স্থায়ী হবে তো, নাকি এটাও হয়ে উঠবে ভবিষ্যতের দখল যুদ্ধের পরবর্তী শিকার?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..