শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগর, রাজশাহীর উদ্যোগে পরিচিতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক মোসাঃ শাকিলা ফরহাদ বানু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবদুল কাদের উৎসব এবং সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল।
সভায় উপস্থিত সকল যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের সম্মতিক্রমে দায়িত্ব বণ্টন করা হয়। এতে মোঃ আল-আমিন মোল্লা দপ্তর বিষয়ক সম্পাদক, তানজুম আপা নারী বিষয়ক সম্পাদক এবং রুহুল আমিন অনলাইন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
এছাড়াও সভায় রাজশাহী মহানগরের আওতাধীন ৮টি থানা ও ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই উদ্যোগ আগামী তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী ও উৎসাহিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশের গঠনে সহায়ক হবে।
এ সকল কার্যক্রমের নেতৃত্বে থাকবেন ক্রীড়া পরিষদের আহবায়ক, সদস্য সচিব এবং তরুণ সমাজের আইকন ও ক্রীড়াপ্রেমী মোঃ আবদুল কাদের উৎসব।
স্থান: শহীদ জিয়া শিশু পার্ক।