শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় উত্তাল বিক্ষোভে কেঁপে উঠল রাজনীতি অঙ্গন, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে জড়িয়ে পড়লেন বিএনপি নেতা!
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় চাঁদাবাজি, দুর্নীতি, জোরপূর্বক জমি দখল, পুকুরের মাছ চুরি, সন্ত্রাসী কার্যক্রম ও বিএনপির লোকজনদের আ’লীগের মিঠু ও মাসুদ বাহিনীদের সাথে নিয়ে মারধর করার অভিযোগে জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদের ও তার ছেলে রায়হানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাওপাড়া বাজার থেকে সেনভাগ বাজার পর্যন্ত ওই বিক্ষোভ মিছিল করা হয়। পরে পুরাতন সেনভাগ বাজারে এসে একটি পথসভা করেন বিএনপির অপর অংশের নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কমিটির তদন্তের দাবি জানিয়ে ৬ নং জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদেরকে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারের দাবি জানান হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ৯নং ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম হাসান, জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর মাস্টার, জলিল মোল্লা, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা হায়দার হোসেন, যুবনেতা তরিকুল ইসলাম, শামীম, মুক্তারুল ইসলাম টিটু, যুব নেতা রান্টু শাহ, ওয়ার্ড কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম সহ আরো বহু স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।