শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিবগঞ্জে বিএনপির ইফতার মাহফিল: ঐক্যের ডাক ও রাজনীতির বার্তা!
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সানাউল্লাহ ( সুমন)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ, মঙ্গলবার আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শাহীন রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হায়াত উদ্দোলা, যুগ্ম আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদস্য সচিব শিবগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এরশাদ আলী বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা, অধ্যাপক শাহরিয়ার কামাল, মো. ফারুক হোসেন (সদস্য, শিবগঞ্জ উপজেলা বিএনপি) এবং যুবদল আহ্বায়ক মো. সামসুল আলমসহ অঙ্গ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে রাষ্ট্র বড়।” তারা বিএনপির আদর্শকে ধরে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে ওয়ার্ড ১, ২, ও ৩-এর বিএনপি নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে, যা রাজনীতিতে বিএনপির সুসংগঠিত অবস্থানকে আরও দৃঢ় করবে।