1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে জামায়াতের মহাসমাবেশ, আসন্ন নির্বাচনে বার্তা স্পষ্ট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে জামায়াতের মহাসমাবেশ, আসন্ন নির্বাচনে বার্তা স্পষ্ট

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পঠিত
মহাসমাবেশ

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে হুঁশিয়ারি

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি

বাংলাদেশকে আর কোনো দুর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে ছেড়ে দেওয়া হবে না—এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। আজ বিকেলে খাগড়াছড়িতে জেলা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য দেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।

জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও খাগড়াছড়ি আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজাহান বলেন, “৫ আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশ আর দুর্নীতিবাজ, ক্ষমতালোভীদের হাতে থাকবে না। রমজানের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করা।” তার বক্তব্যে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত স্পষ্টভাবে ধরা পড়ে।

বিশেষ অতিথি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, “শুধুমাত্র কোরআন ও হাদিসের ভিত্তিতেই ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ইসলামে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি কোনো জুলুমের সুযোগ নেই। জামায়াতের প্রার্থীকে নির্বাচিত করলে জনগণ সত্যিকারের সুখ-শান্তিতে বসবাসের সুযোগ পাবে।”

জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সমাবেশে নেতাদের বক্তব্যে ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..