1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ময়মনসিংহে আজহারির ওয়াজ: যানজট এড়াতে বিশেষ নির্দেশনা জারি! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ময়মনসিংহে আজহারির ওয়াজ: যানজট এড়াতে বিশেষ নির্দেশনা জারি!

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পঠিত
বিশেষ নির্দেশনা জারি
this is a collected or created picture for Janatar Jagoron news.

ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলের জন্য শহরবাসীকে কিছু নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে মাহফিল আয়োজক কমিটি…

বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে ওইদিন । শম্ভুগঞ্জ ব্রীজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে । এছাড়া ময়মনসিংহ নগরের মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন । তবে শহরের অবস্থা অনুযায়ী ইজিবাইক (অটো) চলাচল করবে ।

ওইদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে । সেক্ষত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোন বাধা থাকবে না । তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপাস সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে ।

আজ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজহারি কোনো দল বা গোষ্ঠীর নন । তিনি বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার । তাঁর আগমনের দিন ময়মনসিংহে লাখ লাখ মানুষ থাকবেন । যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন, সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে । সে জন্য তিনি সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন । তিনি বলেন, ইসলামের স্বার্থে আমরা সবাই এ অসুবিধা মেনে নিবো ।

ওই দিন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন । তবুও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই দিন মাহফিলে অংশ নেওয়া মহিলাদের স্বর্ণালঙ্কারের মত দামি জিনিস ব্যবহার না করতে বলেন তিনি । পুরুষেরাও প্রত্যেকে নিজের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যেনো বিশেষ সর্তক থাকেন ।

মাহফিলের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সার্কিট হাউজ মাঠ । ২ লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও পুরো মাঠটিতে অবস্থান নিতে পারবেন সমাবেশে অংশগ্রহণকারীরা । থাকবে সিসি ক্যামেরা । ২২ টি স্থানে বড় পর্দায় সরাসরি প্রচার করা হবে মাহফিল ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..