1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে ডাকাতির চেষ্টা, এলাকাবাসীর প্রতিরোধে দুইজন আটক! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে ডাকাতির চেষ্টা, এলাকাবাসীর প্রতিরোধে দুইজন আটক!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
রাজশাহীতে ডাকাতির চেষ্টা
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী নগরীর তালাইমারী কাঁচা বাজার সংলগ্ন এনামুল হকের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুইজন ডাকাত আটক হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে একদল ডাকাত বাড়িটিতে হানা দিয়ে লুটপাটের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এরপর তারা একজন ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ব্যক্তির নাম মো. তাহামিদ ইসলাম (২৬), তিনি নগরীর সাগর পাড়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে। এছাড়া এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, তাদের মধ্যে একজন হলেন উম্মে হানী শিলা, যিনি বিনোদপুরের আবু সাহাদাৎ সায়েমের স্ত্রী।

এলাকাবাসীর সাহসিকতায় অপরাধীদের ধরা সম্ভব হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রশংসা করেছেন।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দুইজনকে জনগণ গণধোলাই দিয়েছে, তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..