রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
রাকিব সিদ্দিক, কুলিয়ারচড়, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জে নজিরবিহীন ঘটনা! সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
গতকাল (মঙ্গলবার) বিকেলে কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে তহমুল ইসলাম মাজহারুল এই মামলা করেন। মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে তিন নম্বর আসামি করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার।
অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
৫ আগস্ট থেকে কিশোরগঞ্জ জেলায় মোট প্রায় অর্ধশত মামলা দায়ের হয়েছে, যেখানে প্রায় চার হাজার জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ১০ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এমন মামলার খবরে পুরো জেলায় তোলপাড় শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে বড় ধরনের ঝড় তুলতে পারে।