1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত
ট্রাকচাপায় দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আদমজী-শিমরাইল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) এবং শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ জানিয়েছেন, নিহত দুইজন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বলেন, “শুভ এবং ইমন আমার সঙ্গে রাজনীতিতে কাজ করত। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আমরা ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে শুভ, ইমন এবং রবিন নামে তিনজন ইপিজেডের সামনে দিয়ে আদমজীর দিকে যাচ্ছিলেন। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে শুভ ও ইমন ঘটনাস্থলেই মারা যান। তবে রবিন সৌভাগ্যক্রমে বেঁচে যান।

এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক আনোয়ার হোসেনকে (৫৩) আটক করেছে। তিনি কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর কুষ্টিয়া ট ১১-১২৫৮।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম জানিয়েছেন, ট্রাকচালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..