1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে কলেজছাত্র তানভীরকে হত্যার পেছনে মারধরের প্রতিশোধ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

রাজবাড়ীতে কলেজছাত্র তানভীরকে হত্যার পেছনে মারধরের প্রতিশোধ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
তানভীরকে হত্যার পেছনে মারধরের প্রতিশোধ
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজবাড়ীতে কলেজছাত্র তানভীর শেখ হত্যা মামলায় প্রধান আসামি সবুজ ব্যাপারী দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মারধরের প্রতিশোধ নিতে তিনি এবং তাঁর সহযোগীরা তানভীরকে ছুরি মেরে হত্যা করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন সবুজ ব্যাপারী (২২)। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বুধবার রাত ২টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানাধীন হরিরামপুর পদ্মার চর থেকে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার শহিদ ব্যাপারীর ছেলে।

নিহত তানভীর শেখ (১৯) রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর মহল্লার বাবর আলী ওরফে বাবু শেখের ছেলে। তিনি শহরের ডা. আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তানভীর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে যুক্ত ছিলেন।

গত ১২ নভেম্বর রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় হামলায় নিহত হন তানভীর শেখ। পরদিন ১৩ নভেম্বর তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। সবুজ ব্যাপারীসহ মোট ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়। ওই দিন সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ নভেম্বর রাতে মামলার ২ নম্বর আসামি সবুজের বন্ধু জাহিদুল ইসলাম ওরফে জিসানকে (২১) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

সবুজের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, ২ নভেম্বর রাজবাড়ী শহরের রেলগেটসংলগ্ন স্থানীয় রঙের দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে জাহিদুলের বড় ভাই জুয়েলের সঙ্গে অটোরিকশা চালকের তর্কাতর্কি হয়। এ ঘটনায় জাহিদুল ও নিহত তানভীর দুটি পক্ষ হয়ে বিরোধে জড়িয়ে পড়েন। হত্যাকাণ্ডের তিন দিন আগে শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকায় তানভীর ও তার লোকজন জাহিদুল ও সবুজকে মারধর করেন। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন সবুজ। ১২ নভেম্বর রাতে তাঁরা তানভীরকে কুপিয়ে হত্যা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, কলেজছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি সবুজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবুজ এবং আগে গ্রেপ্তারকৃত ২ নম্বর আসামি জাহিদুল হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..