1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নড়াইলে ইউপি সদস্যের মৃত্যু: গণধর্ষণ, বিষ প্রয়োগ এবং চাঁদা দাবির অভিযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

নড়াইলে ইউপি সদস্যের মৃত্যু: গণধর্ষণ, বিষ প্রয়োগ এবং চাঁদা দাবির অভিযোগ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
ইউপি সদস্যের মৃত্যু

নড়াইল জেলার একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, বয়স ৪৬, গণধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের ছেলের দাবি অনুযায়ী, ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নারী। তিনি নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন।

এ ঘটনায় গণধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে চাইলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “শুক্রবার দুপুরে এ ঘটনার খবর পেয়ে এখন (সন্ধ্যা ৬:৩০) আমরা ফোর্সসহ ঘটনাস্থলে আছি। বিষয়টি এখনও স্পষ্ট নয়।”

নিহতের ছেলে এবং স্বজনদের দাবি, বুধবার বিকেলে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার সময় রাজিবুল নামে এক ব্যক্তি পাওনা টাকা নিতে তাকে ফোন করেন। তার সঙ্গে দেখা করতে গেলে রাজিবুলসহ আরও কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তারা দুই লাখ টাকা দাবি করে এবং বিষয়টি কাউকে জানালে হুমকি দেয়। এরপর তার মুখে বিষ ঢেলে দেয়। বাড়ি ফিরে তিনি ভয়ে কিছু জানাননি। অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর ভুক্তভোগী ছেলে ও স্বজনদের কাছে নির্যাতনের ঘটনার বিবরণ দেন এবং এতে জড়িতদের নাম উল্লেখ করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে স্বজনরা তার লাশ নিয়ে যান।

নড়াইল সদর থানার ওসি আরও জানান, “আমরা নিহতের ছেলের সঙ্গে কথা বলেছি। তার কাছ থেকে জানা গেছে, ঘটনার আগের সন্ধ্যায় তাকে একজনের বাসায় আটকে রাখা হয়েছিল। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..