1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যের মর্মান্তিক মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ময়মনসিংহে সিএনজির সাথে ড্রামট্রাকের ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যের মর্মান্তিক মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

ময়মনসিংহের গাছতলা বাজারে বালুবোঝাই ড্রামট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২ জন ঘটনাস্থলে এবং বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টা নাগাদ ময়মনসিংহ সদর ও তারাকান্দা সীমানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আছেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), ও পুত্রবধু লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত।

পুলিশ জানায়, স্থানীয়রা তাদের বরাতে জানায় যে, সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার সিএনজিতে করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রামট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

পুলিশের আরও তথ্য মতে, ঘটনাস্থলে মারা যান লাবনী ও বিদ্যা মিয়া, তাদের মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুর রশিদ ও তার স্ত্রী বকুল আক্তারের।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..