1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। নিহতরা সম্পর্কে জামাই ও শ্বশুর।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ডের কদমতলী বড় পুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্যমতে, ফয়সাল আহমেদের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে লোহার এঙ্গেল তোলার কাজ করছিলেন ছায়াপদ ও নীল দাসসহ আরও কয়েকজন শ্রমিক। রশি দিয়ে বেঁধে নিচ থেকে লোহার এঙ্গেল ছাদে তোলার সময় সেটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতদের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের কদমতলীতে ভাড়া বাসায় থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে গিয়ে নিহতদের পরিবারের কেউ বা নির্মাণাধীন ভবনের মালিককে পাওয়া যায়নি। পরে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..