1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে প্রেমের জেরে রক্তাক্ত প্রেমিকা ও সহিংস সংঘর্ষ! ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

জামালপুরে প্রেমের জেরে রক্তাক্ত প্রেমিকা ও সহিংস সংঘর্ষ! ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
রক্তাক্ত প্রেমিকা
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জামালপুর

জামালপুরের বাঁশচড়া ইউনিয়নের জামিরা ভাটিপাড়া গ্রামে, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এলাকাবাসী পুলিশের প্রশংসা করলেও পুরো ঘটনার ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলেছেন ভুক্তভোগীরা।

গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক এগার টা দশ মিনিটে মননেছের ছেলে জিহান, প্রেম সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আব্দুল হাই-এর বাড়িতে ঢুকে, তার মেয়ে সোনিয়াকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সোনিয়াকে স্থানীয়রা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রতিশোধ নিতে সোনিয়ার পরিবার মননেছের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি মননেছকে মারধর করে। গুরুতর আহত মননেছকে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সোনিয়ার মা সাংবাদিকদের বলেন, “আমি অসহায় মানুষ। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানাই।”
সোনিয়া নিজেও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ন্যায়বিচার চাই। প্রশাসনের কাছে প্রার্থনা, যেন সঠিক বিচার পাই।”

ইউনিয়ন সরকারের সহ-সভাপতি বলেন, “এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এলাকায় মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।”

সংঘর্ষের খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই, আবুল কাশেম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মেয়ে পক্ষের জুবায়ের নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পুরো ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..