1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঝিনাইদহে নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর - Janatar Jagoron

ঝিনাইদহে নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
নদীতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে চয়ন হোসেন ও আবীর হোসেন নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চয়ন হোসেন (৭) হাসিলবাগ গ্রামের শওকত হোসেনের ছেলে এবং আবীর হোসেন (৫) একই গ্রামের আবু সালেহর ছেলে।

স্থানীয় সবুজ হোসেন জানান, সকাল ১০টার দিকে তিন শিশু মিলে বুড়ি ভৈরব নদে যায়। তারা একটি ছোট নৌকা নিয়ে নদের মাঝখানে চলে যায়। এর মধ্যে একটি শিশু বাড়িতে ফিরে আসে, কিন্তু সে কিছু জানায়নি। পরে দুই শিশুকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোনো সন্ধান মেলে না। এরপর এলাকাবাসী নদের তীরে গিয়ে দেখে, নৌকাটিও নেই। পরে নদের মাঝে তল্লাশি চালিয়ে নৌকাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..